সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াত অফিস অডিটোরিয়ামে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ এপ্রিল) সকাল ০৭:৩০ মিনিট থেকে বিকাল ৪:২০ মিনিট পর্যন্ত দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ড. রুহুল আমিন, মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, মুহাদ্দিস আলাউদ্দিন আল আজাদ, অধ্যাপক সহিদুর রহমান, এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ শহিদ হাসান, আনিসুল রহমান।
এ ছাড়া আরো উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
বক্তারা অগ্রসর কর্মীদের ব্যক্তিগত ও সাংগঠনিক দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
তারা সংগঠনের কার্যক্রম আর ও গতিশীল করার আহ্বান জানান এবং একে অপরের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিগণ সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিক নির্দেশনা দেন। সবশেষে দু’য়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন


