সাতক্ষীরা ৩৩ বিজিবির মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান


সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বেলা ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর উদ্যোগে ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিতরণকৃত প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া ও গুড়। মোট ৫০টি পরিবারের মাঝে ৫০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩৩ বিজিবির উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ-পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেনসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, বরং দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের অন্যতম দায়িত্ব মনে করে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সাতক্ষীরা ব্যাটালিয়ন এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগে মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে যাবে।
ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এ সময়ে বিজিবির দেওয়া খাদ্য সহায়তা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে এবং এমন মানবিক উদ্যোগ তাদের দুর্দিনে নতুন আশার সঞ্চার করেছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আবারও সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী
ঐতিহ্যবাহী ও সাফল্যে অনন্য সাতক্ষীরা সদরের ডি.বি. ইউনাইটেড হাই স্কুলে অত্যন্ত আনন্দঘনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে এডভোকেসি সভা
সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসিবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটিবিস্তারিত পড়ুন


