দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফেসবুকে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকালে সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সখিপুর বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের আহবায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের সদস্য সচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের প্রকাশ্য কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র্যালি ও পুরস্কার বিতরণ
দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন


