বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।
সভায় সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অতি শিগগিরই সিনিয়র আইনজীবীদের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কয়েকজন আইনজীবীর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়। সভায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল আমিন, খাজরা ইউনিয়নে অ্যাডভোকেট মোস্তফা জামান এবং কুল্লা ইউনিয়নে অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিমকে চেয়ারম্যান পদে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তাদের প্রার্থিতার বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে মনোনয়নের জন্য অনুরোধ জানানোর সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।
সভায় বাংলাদেশ আইনজীবী ফোরামের জেলা ইউনিটের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ