সাতক্ষীরায় হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক পৌর কাউন্সিলর সাগর


শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বী মানুষের খুশি ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় হিন্দু ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোলস্থ টেনিস গ্রাউন্ডে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক মানবিক পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর তার ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর পূজার সময় আপনাদের সাথে খুশি ও আনন্দ ভাগাভাগি করে নিতে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে থাকি। আমি সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য আশির্বাদ করবেন। আমিও আশা করি, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকব।’ ধর্মীয় সম্প্রীতির বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, সমাজে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমি সারা দিন আমার নির্বাচিত এলাকার জনগণ ও আপনাদের সেবার জন্য কাজ করছি। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে চাই। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিপদে-আপদে সহযোগিতা করায় আমার দায়িত্ব।’ খাদ্য সামগ্রী বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জি, সাবেক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশান্ত ঘোষ প্রমুখ। এসময় পৌরসভার ৯ নং ওয়ার্ডের হিন্দুধর্মালম্বী ৬৪টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল- ময়দা, সুজি, তেল, চিনি, ছোলার ডাল সহ বিভিন্ন মসলা সামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণ কালে ৯ নং ওয়ার্ডের হিন্দুধর্মালম্বী নেতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলাকে ঘিরে পৌরদীঘিতে চলছে রাতের নৌভ্রমণ। জনপ্রতি ৫০ টাকারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলেবিস্তারিত পড়ুন

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তেল, গ্যাস ওবিস্তারিত পড়ুন


