সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন


“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬”। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা মাঠে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭নং আলিপুর ইউনিয়নবাসীর জন্য সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কল্যাণমুখী কর্মসূচি চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপি আলহাজ্ব রউফ সাহেব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবারভিত্তিক টেকসই উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। তিনি দলমত নির্বিশেষে আলিপুর ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং এর সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দেন।
৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একটি নমুনা ফ্যামিলি কার্ড প্রদর্শন করেন এবং কার্ডের মেয়াদ ও এর মাধ্যমে প্রাপ্ত নাগরিক সুবিধাসমূহ জনগণের সামনে তুলে ধরেন। স্থানীয় জনসাধারণ এই কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন


