কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন


কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন।
সভায় জানানো হয়- নেদারল্যান্ডসের কার্ক ইন অ্যাক্টি’র আর্থিক সহায়তায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা ও আন্ত:ধর্মীয় সহযোগিতার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং সামাজিক সংহতি শক্তিশালী করতে কাজ করছে প্রকল্পটি। মানুষ যেন সম্মিলিত সামাজিকভাবে সুসংহত সমাজ গড়তে ন্যায় ও শান্তিপূর্ণ ভবিষ্যত নির্মাণে দায়িত্ব পালন করতে পারে সেটাই লক্ষ্য।
সভায় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীবের সঞ্চালনায় মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস, প্রভাষক আরিফ মাহমুদ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, হাসপাতাল মসজিদের ইমাম শেখ তামিম হোসেন, পুরহিত মহেন্দ্র দাস, খ্রিস্টান পাদ্রি প্রসাদ বিশ্বাস, রফিকুল ইসলাম, আশিষ পাল, ইউপি সদস্যা সালমা খাতুন, ইউপি সদস্য মশিয়ার রহমান, শাহিদা সুলতানা, খাদিজা খাতুন, সাংবাদিক সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে প্রকল্পের ৯ সদস্যবিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন- সভাপতি প্রভাষক আরিফ মাহমুদ, সহ.সভাপতি ইউপি সদস্য মশিউর রহমান, সদস্য (যুব প্রতিনিধি) রফিকুল ইসলাম, সদস্য (নারী প্রতিনিধি) শাহিদা সুলতানা, সদস্য (ইসলাম ধর্মীয় প্রতিনিধি) শেখ তামিম হাসান, সদস্য (হিন্দু ধর্মীয় প্রতিনিধি) শ্রী মহেন্দ্র দাস, সদস্য (খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি) প্রসাদ বিশ্বাস, সদস্য (স্থানীয় সরকার প্রতিনিধি) ইউপি সদস্যা সালমা খাতুন ও সদস্য সচিব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল
কলারোয়া “ইসলামপুর(ব্রজবাকসা) দারুল উলুম দাখিল মাদ্রাসার” অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন(ইন্নাবিস্তারিত পড়ুন


