সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত


“সংঘাত নয়, শান্তি ও সম্প্রতির বাংলাদেশ গড়ি “এই প্রতিপাদ্যের উপর সাতক্ষীরার তালায় আন্তঃধর্মীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় কুমিরায় ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন তালার আয়োজনে এবং কুমিরা ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় এ সমাবেশে কুমিরা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক নারী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট কর্তৃক নির্মিত ধর্মীয় সম্প্রীতির ওপর একটি ভি ডি ও চিত্র দেখানো হয়।
সকাল সাড়ে দশটায় একই স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ, মাদকাসক্তি, আত্মহত্যা রোধ, মানব পাচার প্রতিরোধ,মব সন্ত্রাস এবং সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে এক নারী সমাবেশের আয়োজন করা হয়।
বাল্যবিয়ের উপর নির্মিত একটি ভি ডি ও প্রদর্শণ করা হয়।
অনুষ্ঠান দুটিতে সভাপতি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পাটকলঘাটা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জেল হোসেন, কুমিরা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, দি হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর এর প্রতিনিধি ড. নাজমুন নাহার, দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা বিভাগীয় প্রধান রাজু জবেদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, কুমিরা ইউনিয়ন এর বিশিষ্ট সমাজসেবক মো আব্দুল কুদ্দুস, সমাজসেবক ও রাজনীতিবিদ রবিউল ইসলাম, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইদ্রিস আলীসহ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই সমাবেশে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর,তালার ভি ডব্লিউ বি এবং মা শিশু সহায়তা কর্মসুচীর তিন শতাধিক নারী, কুমিরা ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, গ্রামপুলিশরা।
অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার সৌজন্যে চারশত গাছের চারা এবং শাক সবজির বীজ বিতরণ করা হয়।
১৮৮ জন ভি ডব্লিউ বি (ভালনারেবল উইমেন বেনিফিট) উপকারভেগী নারীর মাঝে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তালার সরুলিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নম্বর সরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবিস্তারিত পড়ুন

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিকবিস্তারিত পড়ুন


