বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সড়ক ও জনপদ সাতক্ষীরার প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলী, বিআরটিএ সাতক্ষীরার উচ্চমান সহকারী নাসির উদ্দিন, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুনার রশীদ, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলী প্রমুখ।

আলোচনা সভা পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা, বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, বাস ও ট্রাকের ড্রাইভারগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা