লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল


মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট, মরমী সাধক ও মানবতাবাদী কবি লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।
২৯শে অক্টোবর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘মা’-এর সভাপতি মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের বক্তব্য বলেন,
মানুষের মধ্যে বিভেদ নয়, মানবতা ও সম্প্রীতির চর্চাই হোক শিক্ষার মূল লক্ষ্য,অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল বলেন, লালন সাঁইয়ের দর্শন মানুষকে মানবতা, সাম্য, সহনশীলতা ও অসাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। তাঁর গান ও জীবনদর্শন ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায়। বর্তমান প্রজন্মের কাছে এই মানবিক দর্শন তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, মানবিক, সংস্কৃতিমনস্ক ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। বিদ্যালয়ে এ ধরনের সাংস্কৃতিক ও মূল্যবোধভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লালন সাঁইয়ের জীবন ও দর্শন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানের শুরুতে নবম শ্রেণির শিক্ষার্থী তানভীর হোসেন পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীদেবী দত্ত পবিত্র গীতা পাঠ করেন। দুই ধর্মের পবিত্র গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানে ধর্মীয় সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও অসাম্প্রদায়িক চেতনার তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কংকন কুমার দাস, ইংরেজি শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক সুকুমার সরকার ও মাওলানা মহসিন উদ্দিন। বক্তারা লালন সাঁইয়ের জীবন, সাধনা, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা লালনের সৃষ্টির মাধ্যমে মানুষের আত্মপরিচয়, মানবপ্রেম, সাম্য, সহনশীলতা এবং ধর্মীয় বিভেদ অতিক্রম করে সম্প্রীতির সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে লালনভক্ত শ্রীদেবী দত্ত বিভিন্ন লালনগীতি পরিবেশন করেন। তাঁর কণ্ঠে ‘মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সনে’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। লালনের মরমী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে আধ্যাত্মিকতা, মানবপ্রেম ও বাঙালির লোকসংস্কৃতির আবহ তৈরি হয়।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার একটি তাৎপর্যপূর্ণ আয়োজনে পরিণত করে।
ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে লালন সাঁইয়ের জীবনদর্শন ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রমেশ চন্দ্র সরদার।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সুধীজন ও এলাকার গণ্যমান্যবিস্তারিত পড়ুন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন


