শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ

আধুনিক যুগেও সামান্য চলাচলের রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছখোলা পশ্চিম (লতিফ হাজ্বীর মিল সংলগ্ন) এলাকার বাসিন্দারা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের কাছ থেকে বারবার রাস্তাটি সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি।
​স্থানীয়দের অভিযোগ, বর্তমান ইউপি সদস্য গ্রাম ডাক্তার মিজানুর রহমানকে রাস্তাটির বেহাল দশার কথা একাধিকবার জানানো হয়েছে। এমনকি তিনি সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করে গেলেও তাঁর পাঁচ বছরের মেয়াদে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
​সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়ে। জলাবদ্ধতা ও কাদামাটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে স্কুলগামী শিশু ও বয়স্ক মানুষ প্রায়ই পিছলে পড়ে আহত হওয়ার উপক্রম হন।
​এলাকাবাসীর সবচেয়ে বড় ভোগান্তি দেখা দেয় কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে। রাস্তার বেহাল দশার কারণে কোনো চিকিৎসক বা জরুরি যানবাহন এলাকার ভেতরে প্রবেশ করতে চায় না। ফলে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হলে স্বজনদের প্রায় ৩০০ ফুট কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে কাঁধে করে মূল সড়কে নিয়ে আসতে হয়, যা অত্যন্ত অমানবিক ও ঝুঁকিপূর্ণ।
​দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এবং জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন