শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজন সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী জোরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (স্প্রিট) প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করছে।

খেলায় অংশ নেন কিশোর-কিশোরী,যুব ও অভিভাবক’রা। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী বালিশ ছোড়া ও চেয়ার সেটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ডেইলি স্টার সাতক্ষীরার স্টাফ রিপোর্টর কল্যাণ ব্যানার্জি, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, গোবরদাঁড়ি জোরদিয়া স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো: ইলিয়াস কবির, জেলা দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরার সদস্য সাকিবুর রহমান বাবলা, ফিংড়ী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়অর্ডের মেম্বর আব্দুর রাজ্জাক, কাদাকিিট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিলুর রাসেদসহ অন্যরা। পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।

উক্ত খেলায় ছেলে ও মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ, চামচ দৌড়, চেয়ার সেটিং,বালিস ছোড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাশেষে বিজয়ীদের মধ্যে কাপ, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য,সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অপেক্ষা কৃত পিছিয়ে পড়া ও ক্ষতির শিকার জনগোষ্ঠীর পরিবারের ২৭০০ জন ( ছেলে ১৩৫০ এবং মেয়ে ১৩৫০ জন) শিশু ও যুবদের অংশগ্রহণে ১৮০ টি গ্রুপের মাধ্যেমে গত ০৪ মাস ব্যাপী ‘সুরক্ষার জন্য ফুটবল কারিকুলাম গাইড’ এবং ‘সুরক্ষার জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী কেলা কারিকুলাম লাইড’ এ অর্ন্তভূক্ত নিরাপদ খেলার মাধ্যমে ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে। জীবন দক্ষতা গুলো হলো আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা এবং দায়িত্ব গ্রহণ। দক্ষতাগুলো অর্জনের মাধ্যমে সুস্থতার প্লিয়ারসমূহ যেমন নিরাপদ বোধ করা, সংযুক্ত অনুভব করা, সম্মানিত বোধ করা, আশাবাদী করা, যোগ্যবোধ করা, আত্মসুরক্ষা ও সতীর্থের সুরক্ষা অনুভুতির মধ্যদিয়ে জীবন দক্ষতা গুলো কাজে লাগিয়ে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানে কাজ করছে। পাশাপাশি পরিবার, স্কুল ও কমিউনিটি কেন্দ্রিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় যুব, অভিভাবক, ক্লাব, ইউনিয়ন পরিষদ ও উপজেলার মাধ্যমে সমস্যা সমাধানে বর্তমানে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তারা আরও ‘এনজেগ কারিকুলাম গাইড’ এর মাধ্যমে ৮টি সেশনের মাধ্যমে উক্ত উদ্যোগগুলো গ্রহণ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী হাফিযাহুল্লাহর সাতক্ষীরায় আগমন উপলক্ষে জেলারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ