সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক


সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরিত হয়েছে।
৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরনে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়।ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর বারোটার দিকে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন,ককটেল নয়,পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে,সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। দুস্কৃতিকারীদের ছাড় দেওয়া হবেনা।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছোড়ে। তবে সেটা বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজীবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের দোসরদের দেশব্যাপী পরিকল্পিত সহিংসতা,বিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামের একবিস্তারিত পড়ুন


