শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ভূমিহীনদের উচ্ছেদে মারপিট ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শ্যামনগরের গাবুরায় বিএনপি ক্যাডার আবিয়ার ও নওশের কর্তৃক ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে মারপিট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ভূমিহীনদের পক্ষে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুর রাজ্জাক ঢালী।

তিনি বলেন, আমাদের পরিবার নিয়ে মাথা গোজার কোন ঠাঁই না থাকায় ডুমুরিয়া মৌজায় এস এ ১২৭ খতিয়ানের ১নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তির মূল মালিক তোফাজ্জেল হোসেন গং বিগত আনুমানিক ৫০ বছর পূর্বে আমাদের ভূমিহীন পরিবারকে বসবাসের অনুমতি প্রদান করেন। সেই অনুযায়ী পূর্ব পুরুষরা সেখানে বসবাস করে আসছে। আমরা দিনে মানুষের ঘেরে, খেতে খামারে শ্রমিকের কাজ করে এবং নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আর ওই সম্পত্তিতে পরিবার নিয়ে প্লট আকারে ভাগ করে বসবাস করি। কিন্তু উক্ত সম্পত্তির উপর কু নজর পড়ে ডুমুরিয়া গ্রামের মৃত. গহর আলী গাজীর পুত্র আবিয়ার রহমান ও নওশেরের। এর জের ধরে তারা উক্ত সম্পত্তি থেকে আমাদের জোরপূর্বক উচ্ছেদ করে দখলের চক্রান্ত করতে থাকে। আর এ উদ্দেশ্যে ওই আবিয়ার, নওশের ও তার লোকজন নিয়ে বিভিন্ন সময়ে হামলা, মামলা এবং মারপিটসহ নানানভাবে হয়রানি করতে থাকে। আবিয়ার গাবুরার শফিউল আযম লেলিনের বোনাই। সেই কারণে আবিয়ার ও নওশের এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ভূমিহীন পরিবারকে উচ্ছেদ পূর্বক অবৈধভাবে দখলের চেষ্ট চালিয়ে যাচ্ছে। এঘটনায় উপায়ন্তর হয়ে আমরা প্রতিকারের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর ‘২০ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন, এঘটনা অবগত হয়ে ভূমিদস্যু আবিয়ার ও নওশের গত ১৪ নভেম্বর‘২০ তারিখে প্রকাশ্যে আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। তারা আমাকে ও ভূমিহীন আজিজ সরদারকে বাড়ি ছাড়া করেছে। আমরা বর্তমানে সাতক্ষীরা শহরসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি। তাদের ভয়ে বাড়িতে ফিরতে পারছি না। কাগজপত্র ছাড়ায় অসহায় মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে। বর্তমানে আমাদের দীর্ঘ ৫০ বছরের ভোগদখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ করে দখলের উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে।

আমি অত্র এলাকার ভূমিহীন পরিবারের পক্ষ থেকে আবিয়ার ও নওশেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ভূমিহীনদের শেষ সম্বল মাথা গোজার ঠাঁই টুকু রক্ষা এবং ভূমিহীনদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা