বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪র্থ ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবসে সেমিনার ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় ৪র্থ ‘ডিজিটাল বাংলাদেশ’ দিবস পালিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে সেমিনার ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’-শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র নাম থাকলেও তিনি অনুপস্থিত থাকায় বিশেষ অতিথি কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের লে.সাদিয়া জেরিন মীম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল ও সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘ডিজিটালের কারণে বিশ্বব্যাপী করোনা কালীন সময়েও শিক্ষার্থীগণ বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারছে। ডিজিটালের ছোয়া যাতে একেবারেই গ্রাম পর্যায়ে পৌছে দেয়া যায় সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম