বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

যশোরের কেশবপুরে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় সুফলাকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী হাসান মিন্টুর সভাপতিত্বে ও মহিউদ্দীন মাহির সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম নিয়ামত উল্লাহ, যশোর জেলা সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য এস এম ইউছুপ সাঈদ, যশোর জেলা সেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কাজি জাহাঙ্গীর আলম লিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইস্রাইল হোসেন, সুফলাকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সোহাগ পাড় প্রমূখ। সম্মেলনে, সর্বসম্মতিক্রমে আলী হাসান মিন্টুকে সভাপতি, রেজাউল করিম রায়হানকে সিনিয়র সহ-সভাপতি এবং সোহাগ পাড়কে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট সুফলাকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমান সহ ৪৭৬ জন বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনকে ভালোবেসে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের নিকট ফুল দিয়ে সফাৎ বাক্য পাঠ করে যোগদান করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা