বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইটালির রোমে পাঠানো হলো সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম

সাতক্ষীরার ব্রান্ড বিখ্যাত হিমসাগর আম ৫টন আজ শুক্রবার ইটালির রোমে রপ্তানি হচ্ছে। মেসার্স ইসলাম ট্রেডার্স এর মাধ্যমে এই আম বিদেশে যাচ্ছে। সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান কারির বাগান থেকে এই আম সংগ্রহ করা হয়। ১৪টি বায়ার কোম্পানি জেলার প্রান্তিক পর্যায় থেকে এসব আম সংগ্রহ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রপ্তানিকৃত আমের জন্য সাড়ে ৩শ’ চাষীকে আলাদা প্রশিক্ষণ দিয়েছেন।

দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত থেকে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন এবং বাগান পরিদর্শন করে আমের গুনগত মান দেখেন। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম, জেলা বিপনন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্যাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

এবার জেলায় ৪হাজর ১শ হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে ৫০ টন বিদেশে রপ্তানির কথা রয়েছে।
আম চাষী এসএম লিয়াকত হোসেন, রপ্তানিকারকের প্রতিনিধি শাওন হোসেন ও আম প্রস্তুত কারক শ্রমিকরা জানান, এবার মৌসুমী বর্ষা না হওয়ায় আমের সাইজ একটু ছোট হলেও চাষীরা ক্ষতির মুখে পড়েননি।

রপ্তানিকারকরা নায্যমুল্যে আম ক্রয় করে সকল প্রস্তুতি শেষে বিদেশে পাঠাচ্ছেন। ফলে চাষী ব্যবসায়ী উভয় লাভবান হওয়ার পাশাপাশি দেশে রেমিটেন্স আসছে বলে জানান।
স্বাদে গুনে ও মানে সেরা হওয়ায় এ জেলার আম ব্রান্ড হিসেবে বিদেশে যাচ্ছে এবং তা অব্যহত থাকবে জানালেন জেল প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এরআগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এফএও এর যৌথ কারিগরী সহায়তায় গত ৯ মে জার্মানীতে রপ্তানীর উদ্দেশ্যে সাতক্ষীরা ছাড়ে একহাজার কেজি গোবিন্দভোগ জাতের আম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ