শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত

যশোরের কেশবপুরে বুড়িহাটী বিলের একটি কালভার্টের মুখে বাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকার প্রতিবাদ করায় মাদ্রাসার শিক্ষক আলী আজগর এর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
আহত শিক্ষককে কেশবপুর স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

জানা গেছে, কেশবপুরের বুড়িহাটী বিলের একটি কালভার্টের মুখে বাধ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধের প্রতিবাদ করায় ঘেরের লোকদের হামলায় বুড়িহাটি মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষককের পা ভেঙ্গে দেয় ও ওই বিলের ফসলের ক্ষতির শিকার আলী আজগর (৫৩) এর উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। বিলে যেয়ে শিক্ষক আলী আজগর এর উপর হামলা চালিয়ে বুড়িহাটি গ্রামের মাহাবুর রহমান মল্লিক, আজিজুর রহমান দফাদার,ও তার ছেলে আবু তাহের দফাদার, আবু শাহিন মল্লিক শিক্ষকের আহত করাসহ তার বাম পায়ের গোড়ালি ভেঙ্গে দিয়েছে। গত ৯ আগষ্ট স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমানসহ ভুক্তভোগী শতাধিক কৃষকরা কেশবপুর উপজেলা নির্বহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ১১আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টার দিকে ওই শিক্ষক বিলে গেলে ঘটনাটি ঘটে।

আহত শিক্ষক সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একই উপজেলার শিকারপুর পাত্রপাড়া গ্রামর আমজাদ হোসেন মাছের ঘের করে এলাকার কৃষকদের ভোগান্তি সৃষ্টি করে আসছেন। গত কয়েদিন ধরে ভারি বৃষ্টি হওয়ার ফলে বুড়িহাটি উত্তর বিলে পানি জমে যায়। পানি নিষ্কাশনের পথ কালভার্টের মুখে বাধ দিয়ে বন্ধ করে দেযার কারনে পাশের ৪ টি গ্রাম প্লাবিত হয়। যার ফলে উপজেলার হাসানপুর ইউনিয়নের খেজুরকান্দি বিল, বুড়িহাটি বিল, সাগরদাঁড়ি ইউনিয়নের বারুইহাটি বিল, ঝিকরা বিল, মজিদপুর ইউনিয়নের শিকারপুর পাত্রপাড়া বিলসহ কয়েকটি গ্রামের বিলে আমন আবাদ ব্যহত হচ্ছে।
এ রিপোর্ট লেখার সময় কেশবপুর থানায় লিখিত অভিযোগের প্রস্ততি চলছে বলে আহত শিক্ষক জানান। হাসপাতালের জরুরী বিভাগ কর্মরত ডাক্তার শিক্ষকের বা পা ভেঙ্গে গেছে বলে জানান।

অভিযুক্ত মাহাবুর রহমান মল্লিক সাংবাদিকদের জানান, আমরা শিক্ষককে মারপিট করিনি। গোবরে সিলিপ করে গর্তে পড়ে তার পা পড়ে ভেঙ্গে গেছে। শিক্ষকের লোকজন চেযারম্যান জুলমাত আলীর উপর চড়াও হয়ে উঠে।

হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জুলমাত আলী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম, সেখানে একটি গোলযোগ হয়। শিক্ষকের লোকজন আমার উপর চড়াও হয়ে উঠেছিল।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি

যশোরের মণিরামপুর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে গরু চুরির ঘটনা। গত ১০বিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত