শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুন) পলাশপোলের চৌধুরী মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।

এসময় তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে অনলাইন প্লাটফর্মের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাদেরও স্বাস্থ্যবিধি মেনে সমাজের জন্য কাজ করতে হবে। সমাজের নানা অনিয়ম-অনাচারের চিত্র তুলে ধরে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্যের সন্ধানে বেরিয়ে যান। খবর সংগ্রহ করে দেশ ও জাতিকে জানান। সাতক্ষীরায় আগামী দিনে অনলাইন পত্রিকার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে ও আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যাক্ষ শেখ রিজাউল ইসলাম বাবলু, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর’র সম্পাদক আলতাফ হোসেন বাবু, নির্বাহী সদস্য শেখ জাহাঙ্গীর আলম, মো. আজিজুল ইসলাম ইমরান, আবু বক্কর ছিদ্দিক, আহাজ উদ্দিন সুমন, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর’র এর স্টাফ রিপোর্টার নাহিদ হাসান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি