শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নবাগত ডিসি’কে শুভেচ্ছা জানালো রোভার স্কাউট কর্মকর্তারা

সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পদাধিকার বলে জেলা রোভারের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা রোভারের কর্মকর্তাবৃন্দ।
৩০ জুন বুধবার বেলা প্রায় ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় ২০২০ সালে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজ মাঠে অনুষ্ঠিত রোভার মুট ও কমডেকার স্মরণিকা, স্কার্ফ ও ক্যাপ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার আলহাজ্ব মো: ইমদাদুল হক, সাধারণ সম্পাদক ও সখীপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব এস এম আসাদুজ্জামান, রোভার স্কাউট লিডার ও সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা, রোভার স্কাউট লিডার ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), রোভার স্কাউট লিডার ও ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক কাজী আব্দুস সবুর, জেলা রোভার নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা সিটি কলেজের সিনিয়র রোভারমেট উজ্জল মোল্লা, সাবেক রোভার প্রতিনিধি ও সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভারমেট মো: ইয়াকুব আলী, রোভার আবির হোসেন, সীমান্ত আদর্শ কলেজের সিনিয়র রোভারমেট নাজমুল হোসেন, শেখ আমানুল্লাহ কলেজের সিনিয়র রোভারমেট আল্ শাহরিয়ার আকাশ, রোভার শেখ কাইয়ুম হোসেন এবং শহীদ স্মৃতি কলেজের রোভার শেখ শাহিল হোসেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমন বর্তমান সময়ে সারা দেশে অনেকগুন বৃদ্ধি পেয়েছে। আর সীমান্তবর্তী জেলা হিসেবে আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। তাই স্বেচ্ছাসেবী, দক্ষ সংগঠন হিসেবে জাতির এমন ক্রান্তি লগ্নে রোভারদের ভূমিকা অপরিসীম।

সাতক্ষীরা জেলা রোভার এর সম্পাদক এস এম আসাদুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার

শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা