রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরপর ৪ ঈদে করোনার ছোবল, বিপাকে কাপড় ব্যবসায়ীরা

পবিত্র ঈদুল আযহা’র আর মাত্র ক’দিন বাকি, করোনা মহামারির জন্য এবারের ঈদকে সামনে রেখেও কাঙ্খিত ব্যবসা হচ্ছে না ব্যবসায়ীদের। এনিয়ে চারটিটি ঈদই তাদের ব্যবসা না করেই কাটাতে হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন কাপড় ব্যবসায়ীরা।

শুধু ঈদ কেন গত বছর থেকে কোনো উৎসবেই ব্যবসা করতে পারেননি তারা। গত বছরের দুটি এবং এবারের রোজার ঈদেও করোনার সংক্রমণ ছিল, আর এবার তো কঠোর বিধিনিষেধের মধ্যেই কাটছে ঈদ মওসুম। এছাড়া গত বছরসহ দুটি পহেলা বৈশাখ, দুটি ফাগুন, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসেও মানুষ যে আনন্দ উদ্দীপনায় দিবসগুলো উৎযাপন করে তা করা সম্ভব হয়নি। করোনা মহামারির সংক্রমণ রোধে যেহেতু উৎসবগুলো পালন করা যাচ্ছে না তাই ব্যবসাও একেবারেই বন্ধ ব্যবসায়ীদের।

তবে ১৫ই জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত লকডাউন উঠিয়ে নেওয়ার কারণে গ্রামের হাট ও মফস্বলের ঈদ বাজার শহরের তুলনায় কিছুটা চাঙ্গা। কিন্তু শহরের দোকানপাট খোলা থাকলেও ঈদকেন্দ্রিক বেচাবিক্রিতে কোনো গতি নেই ও আশানুরূপ ক্রেতা নেই। মার্কেট ঘুরে দেখা যায়, ঈদের বেচাকেনা শুরু করতে মার্কেটগুলোতে ব্যবসায়ীদের ছিল বেশ তোড়জোড়। তবে ক্রেতা আনাগোনা ছিল সীমিত। মার্কেটে ক্রেতা কম থাকায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। অন্য সময় এর চাইতে বেশি কাস্টমার থাকে। এখন তো ঈদের টাইম, এখন আরও বেশি কাস্টমার থাকার কথা ছিল।

এ বিষয়ে একজন ব্যবসায়ীকে প্রশ্ন করলে তিনি বলেন, দুটি কারণে এবারের ঈদে মানুষের আনাগোনা কম, তার প্রথম কারণ হচ্ছে- সাতক্ষীরা জেলা সীমান্তবর্তী জেলা হওয়ায় করোনা আক্রান্ত ও মৃত্যু বেশি হওয়ায় মানুষের মাঝে করোনা ভীতি এবং ঈদের মাসব্যাপী কঠোর লকডাউনের কারণে ঢাকা থেকে নতুন কোয়ালিটির কোন পন্য আনতে না পারা। তবে ঈদের দুই একদিন আগে ইনশাআল্লাহ কাস্টমার বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন