রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মমতার বিরুদ্ধে প্রচারে নামবেন না বিজেপির বাবুল সুপ্রিয়

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে অংশ নেবেন না বিজেপির সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিজেপির তারকা প্রচারকদের তালিকায় তার নাম থাকলেও প্রচার করবেন না তিনি। এমন সিদ্ধান্ত দলকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী বাবুল সুপ্রিয়। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় তিনি স্পষ্ট করেন, রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা থেকে সরে আসার প্রশ্ন নেই।

শুক্রবার গণেশ চতুর্থীর দিন ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীপদ ঘোষণা করে বিজেপি। প্রার্থী করা হয় তরুণ নেত্রী প্রিয়াঙ্কা তিবরেওয়ালকে। রাজনীতির আঙিনায় বাবুলের দীর্ঘদিনের সহযোগী প্রিয়াঙ্কা। তার প্রার্থীপদকে সমর্থন করে প্রকাশ্যে শুভেচ্ছাও জানান বাবুল। বলেন, তরুণ, উজ্জীবিত নেত্রীকে আমার শুভেচ্ছা।

বাবুল জানান, তালিকায় নাম থাকলেও প্রচারে নামবেন না তিনি। রাজনীতি থেকে সন্ন্যাসের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা থেকে সরে আসার প্রশ্ন নেই। তবে প্রিয়াঙ্কার জন্য তার শুভেচ্ছা থাকবে সব সময়।

একই রকম সংবাদ সমূহ

তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার হিসেবে ২ কোটি ৯০ লাখবিস্তারিত পড়ুন

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে