বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ১০

কলারোয়ার গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার ২য় দিনে ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ৫৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এর মধ্যে ৪ ছাত্র ও ৩ ছাত্রী। একই দিন বেলা ২ টা থেকে সাড়ে ৩টায় অনুষ্ঠিত বানিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান পরীক্ষায় ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে ২ জন ছাত্রী ও ১ জন ছাত্র। এই কেন্দ্রের আওতাভূক্ত উপজেলার ১২টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ম দিন বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞান বিষয়ে ১০০জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র-৭৪ জন ও ২৬ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করেন। কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সহকারী সচিব হিসাবে দায়িত্বে রয়েছেন বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে সরকারি প্রতিনিধি হিসাবে দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস ও উপজেলা পরিসংখ্যন কর্মকতার্ তাহের মাহমুদ সোহাগ।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এ দিকে, উপজেলার জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, খোরদো হাইস্কুল, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ ও দাখিল পরীক্ষায় বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রসহ এম.আর ফাউন্ডেশন উপকেন্দ্রে এসএসসি ও সমমানের ২য় দিনের পরীক্ষা শান্তিপূর্ন ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান