বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ৮নং কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’কে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসাবে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে সিংগা প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী কেন্দ্রীয় আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ, ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল মাজেদ সরদার, ফজলুর রহমান, ইউপি সদস্য ওসমান গণি, ডা. ফজলুর রহমান, ফারুক আহম্মেদ মন্টু, গোলাম সরোয়ার, হুমায়ুন কবির মিঠু, যুবলীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ ওয়ার্ড ভিত্তিক দলীয় কাউন্সিলরগণ ও আ.লীগ নেতা-কর্মীবৃন্দ।

সভায় উপস্থিত দলীয় কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম সোহাগ ও কেন্দ্রীয় আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেনের নাম সাতক্ষীরা জেলা কমিটি বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়