রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের হাবিবগঞ্জ ব্রিজের বেহাল দশা

হরিহর নদের উপর অবস্থিত যশোরের কেশবপুর শহরের হাবিবগঞ্জ ব্রিজের কার্পেটিং উঠে উঁচু নিচু হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এ ব্রিজটির উপর দিয়ে প্রতিনিয়ত ভারি যানবাহন চলাচল করায় এমনটি হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিজের উপর দিয়ে যাতায়াত হয়ে পড়বে ঝুকিপূর্ণ।

হাবিবগঞ্জ ব্রিজটি দিয়ে কেশবপুরের পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা ইউনিয়নসহ পাশ্ববর্তী মণিরামপুর ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া অঞ্চলের যোগাযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ব্রিজের উপরের কার্পেটিং উঠে একাধিক স্থানে উঁচু নিচুর সৃষ্টি হলেও কারও সুনজর পড়েনি।

ব্রিজের পাশে বসবাসকারী ফারুক হোসেন বলেন, ধারণ ক্ষমতার অধিক কাঠ ও পাথর বোঝাই ট্রাক চলাচলের সময় ব্রিজের উঁচু নিচু স্থানে চাকায় জোরালো শব্দ হয়। ওই সময় আশপাশের ভবনও কেঁপে ওঠে।

এই ব্রিজ দিয়ে চলাকারী ব্যক্তিদের অভিযোগ, ধারণ ক্ষমতার অধিক মালামাল নিয়ে চলাচল করা ট্রাকের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত কার্পেটিং করা না হলে ব্রিজটি অধিক ঝুকিপূর্ণ হয়ে পড়বে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার জানান, কার্পেটিং উঠে উঁচু নিচু হওয়ায় ভারি গাড়ির চাকায় মূল ব্রিজটিও ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান বলেন, ভারি যানবাহন যাতায়াতের কারণে ব্রিজের উপরের কার্পেটিং উঠে উঁচু নিচু হয়েছে। বর্ষা মৌসুম শেষে ব্রিজটির উপরের কার্পেটিং করে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক