বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সাবেক এমপি হাবিবের ভাইয়ের পরিবারের ১০ সদস্য সড়ক দূর্ঘটনায় আহত।। দোয়া কামনা

কলারোয়ায় শিশু সহ একই পরিবারের ১০ সদস্য সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সকলেই সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা কারাবন্দী হাবিবুল ইসলাম হাবিবের ভাইয়ের পরিবারের সদস্য।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে মহেন্দ্র যোগে কলারোয়ায় আসার পথে শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসার সামনে দ্রুত গতিতে আসা এক মটরসাইকেলের ধাক্কায় যাত্রীবাহি মহেন্দ্রটি রাস্তার ধারে খাদে পড়ে যায়। সেসময় শিশু সহ আহতরা হলেন- সাবেক এমপি হাবিবের ভাই রজিবুল ইসলাম, তার পরিবারের সদস্য- লিলি, ঝরণা, তৈশী, ত্রয়ী, অর্থী, উর্মী, মুনজুয়ারা, ফিরোজা ও ৭ বছরের শিশু অনিক।
এদের মধ্যে মারাত্মক আহত অবস্থায় লিলি, তৈশী ও ঝরণাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত লিলি ও তার মেয়ে তৈশীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আসাদুজ্জামান আসাদ।

এদিকে, পরিবারের পক্ষ থেকে আহতদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা