বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় ইউপি নির্বাচনে শাকদাহে নৌকা প্রতিকের নির্বাচনী সভা

কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায়  শাকদাহ মাদ্রাসা প্রাঙ্গনে নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আ’লীগ নেতা হাশেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক  ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আ’লীগ সভাপতি জেলা আ’লীগ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা সদও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুর রশিদ, জেলা আ’লীগ সদস্য নাজমুন নাহার মুন্নি। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, নৌকা প্রতিকের প্রার্থী আসলামুল আলম আসলাম, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশিকুর রহমান মুন্না সহ অসংখ্য আ’লীগ, যুবলীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

বিপুল সংখ্যক কর্মী- সমর্থকদের উপস্থিতিতে প্রচার সভাটিতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, উন্নয়নের প্রতিক নৌকা সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। বক্তারা, আগামী ৫ জানুয়ারী ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আসলামুল আলম আসলামকে পুনঃরায় জয়ী করে ইউনিয়ন বাসির কাছে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোটদানে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা