রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে বীর মুক্তিযোদ্ধাগণ ও ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

কলারোয়ার চন্দনপুরের বীর মুক্তিযোদ্ধা ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বিজয়ের মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চন্দনপুরের বৈশাখী সংঘ ও পাঠাগারের আয়োজনে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বিদায়ী বছরের শেষ দিন শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দনপুর হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংবর্ধিত নব নির্বাচিত চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ও কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা।

সাবেক ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংবর্ধিত যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা মইনুউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা মফিজুল ইসলাম লাভলু, আয়োজক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি, সেক্রেটারি নাঈমুর রহমান হিমেল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিলন ক্যাশিয়ার হোসেনুজ্জামান বাবলুসহ বীর মুক্তিযোদ্ধাগণ, আ.লীগ, যুবলীগ নেতৃবৃন্দ।

পরে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা ভিক্তিক নাটক ‘কাকন ভাঙ্গার শব্দ’ মঞ্চস্থ করা হয়।

নাটকটি রচনা করেছেন মাসুদ আক্তার ও পরিচালনায় ছিলেন আবুজার গিফারী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন