রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

কলারোয়ায় মাটি ভর্তি ট্রলি নিয়ে চলাচলে রাস্তা নষ্ট করার প্রতিবাদ কারায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে- শনিবার (১নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের গাইনপাড়া গ্রামে।

এ ঘটনায় কলারোয়া থানায় আহতদের পক্ষে ওই গ্রামের মাওলা বকস গাজীর মেয়ে মনোয়ারা খাতুন বাদী হয়ে সাঈদ, জাহিদ, মিজানুর ও সাদ্দাম হোসেকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছেন।

আহত মমতাজ খাতুন (৩৫), রুবিনা খাতুন (৩৩), কুলসুম বিবি (৬৫), শাহাজাহান (৪৮) জানান-(এসডিএফ) গাইন পাড়া গ্রাম সমিতির সদস্যদের উদ্যোগে তাদের বাড়ীর সামনে কাচা রাস্তাটিতে ইট বসানো হয়। গত কয়েকদিন ধরে ওই এলাকার হোসেন আলী তার সদ্য নির্মিত ঘরে ট্রলিতে করে মাটি নিয়ে যাচ্ছেন। এতে করে রাস্তাটির কয়েক স্থানে ভেঙ্গে নষ্ট হয়ে যায়। এতে গাইন পাড়া গ্রাম সমিতির সদস্যরা প্রতিবাদ করাতে সাঈদ, জাহিদ, মিজানুর ক্ষিপ্ত হয়ে রাস্তা থেকে ইট নিয়ে মমতাজ, রুবিনা, কুলসুম বিবি, শাহাজাহানকে আঘাত করে।

এসময় তাদের আঘাতে মমতাজ, রুবিনাকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা