রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে ৮ দলীয় TCC কাপ T-20 ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি বনাম যশোর ওয়ারিয়ার্স।

সুন্দরবন ক্রিকেট একাডেমির অধিনায়ক স্বপন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যশোর ওয়ারিয়ার্স এর অধিনায়ক মোস্তাইন বিল্লাহকে ব্যাটিং আমন্ত্রণ জানান।

যশোর ওয়ারিয়ার্স এর সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বারিকুল ২১(২২), ও ১৫ (৯) রান করেন। সুন্দরবন ক্রিকেট একাডেমির পক্ষে নাবিদ ও রাসেল ৩ টি করে উইকেট সংগ্রহ করে।
জবাবে সাতক্ষীরা ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে ১০২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। সাতক্ষীরার পক্ষে শাহাজান অপারিজত ৫৩ (২৬) ও আবিদ ৪৫(২৯) রান করেন।! যশোরের পক্ষে সাইফুল ১ টি উইকেট লাভ করেন।

সকালে টূর্ণামেন্টের উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোট শফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন- কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এড,শেখ কামাল রেজা, রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি (একাংশ) মোঃ মোসলেম উদ্দিন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি (একাংশ) শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, এম.এ.সাজেদ, আনোয়ার হোসেন।

এছাড়াও প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মোঃ রুহুল আমীন, কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাসুদ হোসেন, ফারুক হোসেন স্বপন সহ অসংখ্য দর্শক।

আম্পায়ার হিসেবে ছিলেন মাসউদ পারভেজ মিলন ও সাজু হালদার। স্কোরার পার্থ ঘোষ।

ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সহঃ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন ও শেখ শাহিন। বুধবার একই মাঠে ২য় খেলায় মুখোমুখি হবে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব বনাম পারুলিয়া ক্রিকেট একাডেমি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা