বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলার শ্রেষ্ঠ ওসি নাসির উদ্দিন মৃধা নির্বাচিত

সাতক্ষীরার কলারোয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত করা হয়েছে।

জেলার মধ্যে কলারোয়ায় মাদক, সন্ত্রাস দমন,ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করায় মোঃ নাসির উদ্দিন মৃধাকে নির্বাচিত করা হয় ।

(১৬ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০টায় জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমান। পরে তিনি শ্রেষ্ঠ ওসি নাসির উদ্দিন মৃধাকে তার সম্মাননা পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট হাতে তুলে দেন।

এদিকে আইন-শৃঙ্খলা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ এস.আই সেকেন্ড অফিসার মোঃ জসিম উদ্দিনকে, বিভিন্ন মামলা তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এস.আই মোঃ সোহরাব হোসাইনকে এবং কর্মদক্ষতা ও ব্যক্তিগত মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এ.এস.আই মোঃ নাসির উদ্দিনকে নির্বাচিত করে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।

ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা জানান- আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য পুলিশ সুপার স্যারসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল কলারোয়া বাসির কাছে দোয়া চাচ্ছি- আগামীতে যেন আরো ভালো দায়িত্ব পালনের মাধ্যমে কলারোয়ার নামটি সমুজ্জ্বল রাখতে পারি। এ ব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত