বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে কেরাত, আযান ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুর কেরাত, আযান ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় ১৫ হেফজখানার ছাত্ররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- চন্দনপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার আলী, জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ন কবীর, আলহাজ্ব মাস্টার নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুল হক।

অনুষ্ঠানে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শরিফুল ইসলাম (সোনাবাড়িয়া মাদ্রাসা), দ্বিতীয় স্থান অধিকার করেন- মকসুদুল মইন (রামভদ্রপুর মাদ্রাসা), তৃতীয় স্থান অধিকার করেন- ফুয়াদুজ্জামান (গয়ড়া হাফিজিয়া মাদ্রাসা),।

আযান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- মোহাম্মদ আবু নাসের (সোনাবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা), দ্বিতীয় স্থান অধিকার করেন- মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (রামভদ্রপুর হাফিজিয়া মাদ্রাসা), তৃতীয় স্থান অধিকার করেন- মোহাম্মদ আরাফাত হোসেন (আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসা)।

গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন- মোহাম্মদ আবু রায়হান (চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসা), দ্বিতীয় স্থান অধিকার করেন- মোহাম্মদ ইয়াসিন আরাফাত (রামভদ্রপুর হাফিজিয়া মাদ্রাসা), তৃতীয় স্থান অধিকার- করেন মোহাম্মদ তামীম হোসেন (বড়ালী মডেল হাফিজিয়া মাদ্রাসা ও তৃতীয় স্থান অধিকার করেন মোঃ মাজহারুল ইসলাম (গয়ড়া হাফিজিয়া মাদ্রাসা)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান