শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই সপ্তাহ পর প্রকাশ্যে আসলেন রাশিয়ার সেনাপ্রধান-প্রতিরক্ষামন্ত্রী

দুই সপ্তাহ পর প্রকাশ্যে এসেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সেনাপ্রধান ভালেরি গেরাসিমভ।

সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রীকে শনিবার সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠক করতে দেখা গেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠকের ভিডিও পোস্ট করে বলেছে, প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র সরবরাহ এবং সামরিক বাজেট নিয়ে আলোচনায় বসেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বৈঠকে রাশিয়ার সেনাপ্রধান ভালেরি গেরাসিমভও উপস্থিত ছিলেন। সম্প্রতি সময়ে তাকেও প্রকাশ্যে দেখা যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে ইউক্রেনে যুদ্ধরত ‍সেনাদের কাছে উচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান সরঞ্জামাদি পাঠানোর বিষয়ে আলোচনা করেছে।

এর আগে শুক্রবার রাশিয়ার উপ সেনাপ্রধান কর্নেল জেনারেল সের্গেই রুদস্কয় ইউক্রেনে তাদের যুদ্ধনীতি পরিবর্তনের তথ্য জানান। তিনি বলেন, এখন যুদ্ধের প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসকে ‘পুরোপুরি মুক্ত’ করা।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ