বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি-২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় টায় সিংগা স্কুলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, র‍্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের নেতৃত্বে সিংগা বাজার প্রদক্ষিন শেষে স্কুলে অবস্থিত শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, মাস্টার আ: সবুর, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, মাস্টার জহুরুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, স্বপন সরকার, আ: সালাম, বদরুজ্জামান, স্টাফ সাহিদা খাতুন ও ইশারুল ইসলাম সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম। সব শেষে বিভিন্ন গ্রুপে অংশগ্রহকারী ছাত্রীদের চেয়ার সিটিং ও বালিশ খেলায় বিজয়ী এবং ছেলেদের ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হয়। এ দিকে, কলারোয়া সরকারি হাইস্কুল ,গার্লস পাইলট হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, চন্দনপুর কলেজ, কাজীর হাট কলেজ, বোয়ালিয়া কলেজ,ধানদিয়া খালেদা জিয়া কলেজ,সোনার বাংলা কলেজ, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সরসরসকাটি মাধ্যমিক বিদ্যালয়, বামনখালি হাইস্কুল, কাজীরহাট হাইস্কুল, আলিয়া মাদ্রাসা,রামকৃষ্ণপুর বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান