শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কর্মকর্তাদের মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনিবাহী কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারী গার্লস হাইস্কুলের হলরুমে বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

সমিতির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ও কলারোয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, সহ সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, শফিকুল ইসলাম, সহকারী সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক সজীবুদৌলা, কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, আসাদুজ্জামান আসাদ, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার দুলাল চন্দ্র সানা, আজিয়ার রহমান, বদিউজ্জামান খান, গোলাম কিবরিয়া, আফজাল হোসেন, হাফিজুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, আবু তালেব, বিশ্বাস দুলাল কুমার, আব্দুল্যা, মোমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, নাজমুল লায়লা ও সমন্বয়কারী সুখেন্দ্র কুমার নাথ সহ কর্মকর্তাবৃন্দ।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শেষ সভায় সর্বসম্মতি ক্রমে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে পবিত্র রমজান মাস শেষে শিক্ষকদের মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ঠ নতুন কার্যনির্বাহী-২২’ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে বিদায়ী সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে প্রধান নির্বাচন কমিশনার ও তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার ও খেজুরডাঙ্গা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মাগফারুল রহমানকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়।

নির্বাচনী কার্যক্রমের সমন্বয়কারী হিসাবে দায়িত্বে রয়েছেন বল্লী হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দু কুমার নাথ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস