রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারোহ

কলারোয়ার মাঠে বর্তমানে ইরি-বোরো ধানের সবুজের সমারোহ। উপজেলায় ১২টি ইউনিয়নে দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজ রঙে ভরা মাঠ। চলতি ইরি-বোরো মৌসুমে ধানের ভালো ফলনের আশা করছেন চাষিরা।

স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোনো প্রাকৃতিক দূর্যোগ এখন পযর্ন্ত হানা না দেয়ায় উপজেলায় ইরি-বোরো ধানে সবুজে ভরা মাঠে এখন দোল খাচ্ছে ধানের গাছ। চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই ধানে শীষ আসতে শুরু করেছে।

উপজেলার কাকডাঙ্গা গ্রামের কৃষক মোঃ ওবায়দুল্লাহ জানান, আমি চলতি ইরি-বোরো মৌসুমে ১০বিঘা জমিতে ধান চাষ করেছি। কোনো ধরণের দুর্যোগ না ঘটলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর ধানের ফলন বেশি হবে বলে আশা করছি। কাটা-মাড়াই মৌসুমে ধানের দর ভাল পেলে কিছুটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে ধান কাটা লোক নিয়ে চিন্তিত। তারপরও কয়েক দিন ধরে কালবৈশাখী ঝড়ের আতঙ্কে রয়েছি।

শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা