রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গয়ড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে গয়ড়া বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যর দাম বেড়ে যাওয়া বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় তার সহযোগিতা করেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, কলারোয়া থানা পুলিশের এএসআই মোঃ নাসির উদ্দীন ও এএসআই মোঃ আনোয়ার হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নান।
চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কামাল উদ্দিন , সাংবাদিক এস এম ফারুক হোসেন, ইউপি সদস্য শাহানুর, বাজার কমিটির নেতৃবৃন্দ গ্রাম পুলিশ আনসার সহ গণ্যমান্যব্যক্তিবর্গ।

৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গয়ড়া বাজারে মনিটরিং সময় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত চলাকালে মেসার্স আখি এন্টারপ্রাইজ ফিরোজকে মুল্য তালিকায় পণ্যের মুল্য না থাকায় দুই হাজার টাকা, রুনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবিকে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী প্রত্যেক দোকানীকে বাজার মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।

অপর অপরদিকে চারজন পোলট্রি ব্যবসায়ী গয়ড়া বাজারে সরকারি চান্নিতে অবৈধ ভাবে দেয়াল দেওয়ায় চার পোল্টি মাংস ব্যবসায়ী নিজ নিজ দায়িত্বে চান্নি উন্মুক্ত করে ব্যবসা কার্যক্রম চালাবেন বলে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী মহোদয়ের সাথে মৌখিক ভাবে অঙ্গীকার করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা