বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ নেতাকে

যশোরের বেনাপোলে মগর আলী (৬৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। শনিবার সন্ধ্যায় কাগজ পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মগর আলী বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা। তিনি বেনাপোল পৌর আওয়ামী লীগের চার নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা।

নিহতের ছেলে হোসেন আলী বলেন, তার বাবা আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি বেনাপোল পৌর এলাকার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটনের অনুসারী।

শনিবার সন্ধ্যায় তিনি পৌর আওয়ামী লীগের অফিসে ইফতার করেন। ইফতার শেষে বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে কাগজ পুকুর গ্রামের হারুনের ইলেক্ট্রনিক্সের দোকানের সামনে এলে তার বাবার ওপর হামলা চালানো হয়। ধারোলো অস্ত্র দিয়ে তাকে কোপায় হামলাকারীরা।

ফেরার পথে কাগজ পুকুর গ্রামের হারুনের ইলেক্ট্রনিক্সের দোকানের সামনে এলে তার বাবার ওপর হামলা চালানো হয়। ধারোলো অস্ত্র দিয়ে তাকে কোপায় হামলাকারীরা।
তিনি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বাবাকে কোপানোর ব্যাপারে প্রতিবাদ করলে আমাদেরও ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

সে সময় আমি আমার ভাই হাসান ও ভাইপো ইয়াসিনকে ছুরি ও দা দিয়ে আঘাত করে হামলাকারীরা। পরে আমরা যশোর জেনারেল হাসপাতালে এসে ভর্তি হই।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জসীম উদ্দিন বলেন, বেনাপোল থেকে অস্ত্রের আঘাত নিয়ে চারজন এসেছেন। তাদের মধ্যে তিনজনকে ভর্তি রাখা হয়েছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে বেনপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা