বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সর্দার বলে দাবি র‌্যাবের।

বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, দিনগত রাত ২টার দিকে আলমমারা এলাকায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতদলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ডাকাত সর্দার কাওসার হোসেন। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ র‌্যাবের দুই সদস্যকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বখতিয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী