বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংঘর্ষের মধ্যেও মসজিদুল আকসায় দেড় লাখ মুসল্লির জুমা আদায়

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের তৃতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দেড় লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন।

আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন।

তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন।

আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরের কম বয়সী বাসিন্দাদের মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আল কুদসের পুরাতন শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে রাখে তারা।

জুমার খুতবায় খতিব শায়খ ইউসুফ আবু সাফিনাহ সাম্প্রতিক দিনগুলোতে ইসলামের অন্যতম পবিত্র মসজিদে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে মসজিদুল আকসার ভেতরে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবারও ফিলিস্তিনি মুসুল্লি ও দখলদারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা