বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৮শ পরিবারের মাঝে সাতক্ষীরা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালুর ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র নিজ উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ৭নং ওয়ার্ডের রইচপুর, খলিবিলা, নতুনগ্রাম, রইচপুর দক্ষিণপাড়া, ইটাগাছা পূর্বপাড়া, রইচপুর পশ্চিমপাড়া, শরিফ এর চাতাল এবং ইটাগাছা প্রাইমারী স্কুল এলাকাসহ বিভিন্ন এলাকায় ১৮শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই-চিনি) বিতরণ করা হয়।

এসময় পৌর কাউন্সিলর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, ‘প্রতি বছরের ন্যায় অসহায় দুস্থ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।’

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান গাজী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক আব্দুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবুল কালাম, ফজলু ঢালীসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী