বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের বৈঠক

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (বাবু) এর সাথে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জুন) দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান’র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে মুজিববর্ষে হতদরিদ্র ভূমিহীনদের ঘর পাওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (বাবু)।

এছাড়াও সকল সময়ে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর আহবায়ক আব্দুস সাত্তার, সহ-সভাপতি আকবর আলী, শিহাব উদ্দীন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সদস্য সচিব হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর ভূমিহীন সমিতির সভানেত্রী গুলশান আরা বেগম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার প্রতিনিধি মাস্টার সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা