সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জালালাবাদ ও খোরদো

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ান জালালাবাদ এবং খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহষ্পতিবার কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩. ৩০ মিনিটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইব্রেকারে খোর্দ্দ ৩-১ গোলে চন্দনপুর কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বিকাল ৪.৩০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টূর্ণামেন্টের আকর্ষণীয় ফাইনালে মুখোমুখি হয় জালালাবাদ বনাম খোর্দ্দ সরকারী প্রাইমারী স্কুল। প্রথমার্ধে গোলশূন্য শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জালালাবাদ গোল করে এগিয়ে গেলেও শেষ মিনিটে খোর্দ্দ গোল পরিশোধ করলে অতিরিক্ত ১০ মিনিট খেলা হয়। কিন্তু কোন দলই আর গোলের দেখা পায় নি। ফলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে জালালাবাদ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

বালকদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় খোর্দ্দ ইয়াসিন, সর্বোচ্চ গোলদাতা জালালাবাদের ইসরাফিল, চন্দনপুর সরকারি প্রাইমারী বিদ্যালয়ের খেলোয়াড় জান্নাতুল ফেরদৌস সেরা খেলোয়াড়, ও সব্বোচ গোলদাতা সুমাইয়া নির্বাচিত হন।

খেলাগুলি উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া থানার সেকেন্ড অফিসার জসিম,  কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, ইনস্ট্রাকটর অশোক কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, রবি শংকর দেওয়ান, আশেককুজ্জামান রানা, হারুন অর রশীদ, হুমায়ন কবীর, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আলী, সাংবাদিক এ,কে, এম আনিছুর রহমান, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান (রনি) শিক্ষক নেতা আরিফুজ্জামান কাঁকন, মোঃ সিরাজ, এস,কে আসাদুল ইসলাম, শেখ মর্জিনা, মাসউদ পারভেজ মিলন, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, আহসান উল্লাহ, সহ বিপুল সংখ্যক শিক্ষকমন্ডলী ও দর্শক খেলা দুটি উপভোগ করেন।

ধারাভাষ্যে ছিলেন প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু, আঃ ওহাব মামুন, ও শেখ শাহাজাহান আলী শাহিন।

ম্যাচগুলি পরিচালনা করেন তপু, মোমিনুর রহমান, কামরুজ্জামান বাবু, আসানুর রহমান।

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন