শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শণ করেন যুব মহিলা লীগ সভাপতি

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শণ
করে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা
আক্তার।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান তিনি এবং রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং কিছু সময় তিনি
সেখানে অবস্থান করেন। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, বঙ্গবন্ধুর দূর্লভ ছবি ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে ধন্যবাদ জানান এমন একটি মহৎ উদ্যোগের জন্য। এর আগে প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন।

এসময় নাজমা আক্তার’র সাথে উপস্থিত ছিলেন
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বাংলাদেশ যুব মহিলা
লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসরাত জাহান নাছরিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খানম রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি,
শারমীন সুলতানা শরমী, নাসরিন সুলতানা ঝরা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, সহ দপ্তর সম্পাদক পারভিন খানম মিশু, নির্বাহী সদস্য মির্জা রাফিয়া, লাবনী চৌধুরী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহা দিবা খান সাথী, সাধারণ সম্পাদক সাবিহা হোসেন প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর
উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দরাসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি