কলারোয়ায় বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


কলারোয়ায় বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলী সরদার (৭০) আর নেই। রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে সম্মান প্রদর্শন করে দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিকভাবে জানা যায়, উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বীরমুক্তিযোদ্ধা শাহাজান আলী সরদার বার্ধক্যজনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কণ্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে কাশিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব এনার ও পুষ্পস্তাবক দিয়ে সম্মান প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারে (ইউএনও) ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি রুলী বিশ্বাসের নেতৃত্বে সম্মান প্রদর্শনে উপস্থিত ছিলেন কলারোয়া থানার আফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য আলী মোহাম্মদ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের কর্মকর্তা আজমল হোসেন বাবু সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ ও শুভাকাঙ্খীবৃন্দ।
পরে একই মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। অসংখ্য মুসুল্লীদের অংশগ্রহনে অনুষ্ঠিত জানাযা নামাজটি পরিচালনা করেন মাওলানা আব্দুস ছাত্তার।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


