মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানান আয়োজনে জাতীয় যুব দিবস-২২’ পালিত

কলারোয়ায় নানান আয়োজনে জাতীয় যুব দিবস-২২’ পালিত হয়েছে। দিবসটি পালনে যুব র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি পালিত হয়। দিবসের শুরুতেই অনুষ্ঠিত র ্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ এছমত আরা বেগমের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম।

নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা এসএম সোহেল হোসেন, কর্মকর্তা নজরুল ইসলাম, তুহিন হোসেন, মাওলানা হাবিবুর রহমান তাপস কুমার রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, সূধি ও উপকারভোগী যুবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৫ জনের মাঝে ৬ লাখ ৯০ হাজার টাকার চেক ও ৩০ জন যুবককে সনদপত্র বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা