শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এক রাতে একই হাসপাতালে দুই এমপির মৃত্যু, জানাজাও হলো একসঙ্গে

কয়েক মিনিটের ব্যবধানে একই হাসপাতালে মারা যাওয়া বর্তমান সংসদের দুজন সংসদ সদস্যের জানাজা নামাজ পড়া হলো একসঙ্গে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সংসদ সদস্যদের সরকারি বাসভবন ন্যাম ভবন চত্বরে সদ্য প্রয়াত দুই সংসদ সদস্য লক্ষ্মীপুর-৩ আসনের বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে শুক্রবার দিবাগত রাতে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই দুই সংসদ সদস্য মারা গেছেন।বিস্তারিত পড়ুন

আইনি প্রক্রিয়া মোকাবিলা করে বিদেশে চিকিৎসা নিতে পারবেন খালেদা জিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়া মোকাবিলা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশ নিতে তার ভাইয়ের করা আবেদনে জটিলতা থাকায় তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারা মতামত দিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এজন্য তাকে আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে হবে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটশনে জেলা ও সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার স্থায়ীবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র আরো স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরো স্যাংশন দিতে পারে, এটা তাদের ইচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে— তারা কী কারণে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। ভোটের অধিকারের বিষয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করেছে। অনেক নেতাকর্মী রক্ত দিয়েছে, এই ভোটের অধিকার আদায়ের জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের সংস্কার দরকার সেটা আমরাইবিস্তারিত পড়ুন

৭০ গুমের অভিযোগ জাতিসংঘ নিজে তদন্ত করে না কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গুম নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অভিযোগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক মিথ্যা অপবাদ দেওয়া কখনো গ্রহণযোগ্য না। শনিবার ভয়েস অব আমেরিকা সাক্ষাৎকারটি প্রচার করে। সাক্ষাৎকারটি নিয়েছেন ভয়েস অব আমেরিকার সাংবাদিক শতরূপা বড়ুয়া। বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আরেকটি উদ্বেগের কারণ হচ্ছে গুমের ঘটনা এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন বহুবার এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বছরের জাতিসংঘের মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে যে,বিস্তারিত পড়ুন

খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আবার জেলে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আমি যে তাকে বাসায় থাকার পারমিশন দিয়েছি, সেটি থেকে ফিরে এসে তাকে জেলে যেতে হবে, আদালতে যেতে হবে। প্রধানমন্ত্রী এমন সময় এ কথা বললেন, যখন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোটভাই শামীম ইস্কান্দার সোমবারবিস্তারিত পড়ুন

‘আদালতে বাংলায় রায়’ প্রদান নিয়ে যা বললেন প্রধান বিচারপতি

বাংলায় রায় দেওয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, অধিকাংশ আইনের বই ইংরেজিতে। তবে ১৯৮৪ সালের পর থেকে যতগুলো আইন প্রণীত হচ্ছে, সবগুলো বাংলায়। এর আগে যতগুলো আইন আছে, সব ইংরেজি। ইংরেজি থেকে বাংলা করা কঠিন কাজ না। তবে আবার খুব সহজও নয়। কারণ আইনের ভাষাগুলো একটু ভিন্নরকম। শনিবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ওবায়দুল হাসান বলেন, বাংলায় রায় দিতে গেলে, ইংরেজি আইনগুলোকে শব্দান্তর করা নাবিস্তারিত পড়ুন

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে রোববার মতামত দেবে আইন মন্ত্রণালয়। শনিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। খালেদা জিয়ার আবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমরা আগামীকাল মতামত দিয়ে ফাইল ছেড়ে দেব।’ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আবার জেলে যেতে হবে। এরপর আদালতে আবেদন করতে হবে। আদালত অনুমতি দিলেবিস্তারিত পড়ুন

প্রধান বিচারপতিকে তরবারি উপহার দেওয়া নজিরবিহীন: রিজভী

মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান দেশের প্রধান বিচারপতিকে তরবারি উপহার দেওয়াকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের দেশে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী কোনো অস্ত্রদাতা বা গ্রহীতা যদি অস্ত্র দেয়, যিনি দেবেন এবং যে গ্রহণ করবেন তাদের সাজা হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম মহানগর গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনি তরবারি দিচ্ছেন দেশের যিনি আইনের অভিভাবক প্রধান বিচারপতি তাকে। এই যেবিস্তারিত পড়ুন

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাতদিনের সফর শেষে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৭ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসির ডালসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় ২৯ সেপ্টেম্বর দিনগত রাত ১১টা ৪০ মিনিটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতবিস্তারিত পড়ুন

রাজের আঘাতে কাঁদলেন রিপা, পরীমনি বললেন ‘আল্লাহ বাঁচাইছে’

মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে শুক্রবার রাতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোবিজের বেশ কজন তারকা। যা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। শনিবার সকালে ফেসবুকে তিনি লিখেছেন— ‘এই অ্যাগ্রেসিভ… এই (প্রকাশ করা যাচ্ছে না) চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’ অনেকে মনে করছেন, কথাগুলো শরিফুল রাজকে ইঙ্গিত করেই লিখেছেন পরী। কারণ এই হাতাহাতির ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে ইতোমধ্যে অনেক অভিযোগ উঠেছে। এদিকে শুক্রবার রাতেবিস্তারিত পড়ুন