শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার ওপারে ভারতের সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, আটক-১

ভারত সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে সে দেশের এক ব্যক্তিকে। সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারত সীমান্তে ফসলী ক্ষেতের ভেতর ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত লাগোয়া ফসলি ক্ষেতে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রক্তাক্ত ও মুখমন্ডল পুড়িয়ে দেয়া যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। পরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খান, বিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো.আজিজুর রহমান ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নতুন আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো.ছাইফুল করিম সাবু। কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ। ছাইফুল করিম সাবু বলেন, আমরা যার জাতিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় শুভেচ্ছা অভিনন্দন সভা

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা জেলায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় সরকার ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন সভা কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) পৌরসভা মিলনায়তনে সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ ও সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইয়ারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আ.লীগ সভাপতির স্বাক্ষর নকলের অভিযোগ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের স্বাক্ষর ও প্যাড নকল করার অভিযোগ। তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন গঠনতান্ত্রিক মোতাবেক আহবান না করার অভিযোগে এনে সম্মেলন স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে ভাংচুর, নগদ অর্থ লুট: থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুর নাজমুল স্বরনী রোডে পাপা মেম্বারের মার্কেটের দ্বিতীয় তলায় ‘ক্যাফে ডি-লাইট’ নামে একটি ফাস্টফুড ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটির গ্লাস, চেয়ার, টেবিল ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৯ হাজার ২শ টাকাসহ আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল ভাংচুরে লুটপাটের তান্ডব চালায়। শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই দোকানের মালিক মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মুক্তিপণ আদায়, শ্রমিকলীগের সভাপতি ও ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৪

সাতক্ষীরার তালায় মুক্তিপণ আদায়ের সময় উপজেলা শ্রমিকলীগের সভাপতি, ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মুক্তিপণ দাবি ও মুক্তিপণ আদায় করার দায়ে মামলা রুজু করে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মাঝ রাতে তালা ও ডুমুরিয়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডুমুরিয়া থানা পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন- তুহিন শেখ (৩৩) সে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে। একই সাথে তিনিবিস্তারিত পড়ুন

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সড়কে চারটি দেশকে স্পেশাল নিরাপত্তা দিয়ে আসছিলাম। এমনিতে তাদের দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। আমি সংখ্যায় বলছি না, কিন্তু যুক্তরাষ্ট্র দূতাবাসেবিস্তারিত পড়ুন

ডিএমপির নবনিযুক্ত কমিশনারের দায়িত্ব গ্রহণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হাবিবুর রহমান। শনিবার (৩০ সেপ্টেম্বর) তাকে দায়িত্ব বুঝিয়ে দেন ডিএমপির বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুক। হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে বিদায় জানান। কমিশনারের বিদায়ের সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এর আগে বিদায়ী কমিশনারকে বিদায়ী সালামবিস্তারিত পড়ুন

দেশের রাজনীতিতে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে: ওবায়দুল কাদের

দেশের রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনী‌তি‌তে ভালো মানুষ বিরল। শাহজাহান কামালের মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে আমরা শোকাহত। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির মরদেহে শ্রদ্ধা শেষে ওবায়দুল এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের ব‌লেন, রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখববিস্তারিত পড়ুন