Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ আইন মন্ত্রণালয়ের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। বলা হয়েছে, তাকে বিদেশে যেতে হলে জেলে গিয়ে পরে আদালতে আবেদন করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটিই আইনের কথা। আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ নেই। রোববার (১ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রীবিস্তারিত পড়ুন
সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ওবায়দুল কাদের

সংবিধান অনুযায়ী সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের জানান, জাতীয় নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেন।বিস্তারিত পড়ুন
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন , ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের চাপ আমাদের ওপর এসে পড়েছে। বলা হচ্ছে ইসির ওপর আস্থা নেই, সরকারের ওপর আস্থা নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই। রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএনওদের নির্বাচনি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটি যেন তৈরি নাবিস্তারিত পড়ুন
দেশের মানুষ ভোট-গণতন্ত্রের অধিকার চায়: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়। গণতন্ত্রের অধিকার চায়। একবার যখন ১৯৭৫ সালে আওয়ামী লীগ অবৈধভাবে গণতন্ত্রকে হরণ করে নিয়েছিল, তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দিয়েছিলেন। রোববার সকালে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চের উদ্বোধনকালে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই রোডমার্চ অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
তামিমের ‘পক্ষেই’ বললেন রোহিত শর্মা

আইসিসির মেগা টুর্নামেন্টটিতে অংশ নিতে ইতোমধ্যে ভারতে পা রেখেছে বাংলাদেশ দল। টাইগাররা অবশ্য বিশ্বকাপের দেশে যাওয়ার আগে ঘটেছে বেশ নাটকীয় ঘটনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল, সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপ মিশনে যান টাইগাররা, যা নিয়ে তোলপাড় ক্রিকেটপাড়ায়। এদিকে ওপেনারকে (তামিমকে) নিচে খেলানো নিয়ে মন্তব্যবিস্তারিত পড়ুন
পুলিশের কল্যাণে যেসব পদক্ষেপ নেবেন নতুন ডিএমপি কমিশনার

পুলিশের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিয়েছেন নতুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দায়িত্বগ্রহণের পর পুলিশ বাহিনীর কল্যাণে কাজ করার ঘোষণা দেন তিনি। অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর রাজারবাগ পুলিশলাইনস পরিদর্শন করেন এবং ফোর্সের কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে রাজারবাগ পুলিশলাইনস ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার দিকে বিশেষ নজর দেওয়ার ঘোষণা দেন কমিশনার। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশবিস্তারিত পড়ুন
যে কারণে ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করল আফগানিস্তান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকা আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আফগান দূতাবাসের বরাত দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগে নয়াদিল্লিতে আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে আফগান সরকার। আফগান দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় অনেক ভেবেচিন্তে কঠোর এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আফগান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, গভীর দুঃখ,বিস্তারিত পড়ুন
ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮

ভারতে একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে বাঁক নেওয়ার সময় পর্যটকবাহী ওই বাসটি খাদে পড়ে যায় এবং এতেই হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদেবিস্তারিত পড়ুন
এক রাতেই কিশোরী থেকে কিশোর!

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক রাতেই কিশোরীর লিঙ্গ পরিবর্তন হয়ে কিশোরে পরিণত হওয়ার খবর পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবর্তিত কিশোরের বাবা-মা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের কমর আলীর এক মেয়ে ও এক ছেলে। মেয়ে নাইমা আক্তার লিমা স্থানীয় চতুরপুর মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্রী। গত বুধবার সকালে ঘুম থেকে উঠে লিমা তার লিঙ্গ পরিবর্তনেরবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৮জন গুলিবিদ্ধসহ আহত ১১

আধিপত্য বিস্তারের জেরে পাবনা শহরে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহরের মাসুম বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন— রাফি, আরাফাত, মিলন, রিহাব, আকাশ, সজিব, শান্ত, রঞ্জু, তানজীদ। এরা সবাই মেহেদী হাসানের সমর্থক, ছাত্রলীগের কর্মী। আহতদের মধ্যে সজিব গুলিবিদ্ধ ও ছুরিকাহত এবং রঞ্জু ছুরিকাহতবিস্তারিত পড়ুন

