শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কোভিড-১৯ টিকার জন্য নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী

২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাটালিন কারিকো এবং আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। কোভিড-১৯’র বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তারা। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার (২ অক্টোবর) দুপুরে চিকিৎসায় সর্বোচ্চ পুরস্কার বিজয়ী হিসেবে এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি।বিস্তারিত পড়ুন

বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার: মির্জা ফখরুল

আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিনা চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে এই অনির্বাচিত ও অবৈধ সরকার হত্যা করতে চায়। মিথ্যা প্রতারণা করে জনগণকে ভুল বুঝিয়ে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে তাকে বিনা চিকিৎসায় সরকার হত্যা করতে চায়। এরা (সরকার) আসলে কাপুরুষ। এরা ভীতু। এরা জানে যে, খালেদা জিয়া যদি সুস্থবিস্তারিত পড়ুন

দুটি সংসদীয় আসন শূন্য ঘোষণা

দুজন এমপির মৃত্যুতে বাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিতে গত ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওদিন আসন দুইটি শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে এমপি আব্দুস সাত্তার ভূঞা এবং এমপি একেএম শাহজাহান কামালের মৃত্যু হয়। উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ১৯৭৯ সালে প্রথম তৎকালীন কুমিল্লা-১ (নাসিরনগর ওবিস্তারিত পড়ুন

নির্বাচন বানচালে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং নির্বাচনি পরিবেশ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অতীতের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন ও নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের চলমান অভিযাত্রাকে ব্যাহত করতে চায়। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাদের বক্তব্যকে দুরভিসন্ধি ও উসকানিমূলক আখ্যায়িত করে এর নিন্দা ওবিস্তারিত পড়ুন

‘অনুমতি ছাড়া রাজনৈতিক কর্মসূচি পালন করলে কঠোর ব্যবস্থা’

অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংগঠন কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো দল বা সংগঠন অনুমতি না নিলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান এ হুঁশিয়ারি দেন। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুরবিস্তারিত পড়ুন

ভারতে গান্ধী জয়ন্তী: ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আবুল কাসেম: ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে গান্ধী জয়ন্তী পালন উপলক্ষ্যে সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে আবারো আমদানি-রপ্তানি শুরু হবে বলে জানা গেছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন ভারতে জাতীয় ছুটি হিসেবে ঘোষিত। সেই কারণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় সরকারি অফিস ছুটি রয়েছে। ফলে আজ সোমবার ভোমরা স্থলবন্দরের কোন কারযক্রম চলবেনা। আগামীকাল মঙ্গলবার থেকে আবারো ভোমরা বন্দরেরবিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞা: পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়ছে বাংলাদেশের

আসছে নতুন বছরের জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আসন্ন এ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক’ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে চাপ দেওয়ার অংশ হিসেবেই মার্কিন প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে নির্বাচনের আগে এমন পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশ ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনানশিয়াল টাইমস রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে। প্রতিবেদনটি তৈরি করেছেন পত্রিকাটির প্রতিনিধিবিস্তারিত পড়ুন

নোবেল পুরস্কার যেভাবে দেওয়া হয়

২০২৩ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ থেকে। ধাপে ধাপে ৬টি বিভাগে ৬ দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রথা অনুযায়ী, প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সে হিসাবে আজ থেকেই শুরু হচ্ছে ঘোষণা। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। আজ চিকিৎসা বিজ্ঞানে কে বা কারা নোবেল পাবেন সেইবিস্তারিত পড়ুন

‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে পুলিশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশ পুলিশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান। তিনি এও বলেছেন, অনুমতি ছাড়া রাজধানীতে কেউ সমাবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। হাবিবুর রহমান বলেন, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত, বিচারিক প্রক্রিয়া আছে। যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করলেন বিদায়ী ও নবাগত ইউএনও

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন বদলিজনিত বিদায়ী ইউএনও রুলী বিশ্বাস। রবিবার (১ আক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের নতুন ভবনের ইউএনও’র কার্যালয়ে বিদায়ী ইউএনও রুলী বিশ্বাসের শেষ কর্মদিবসে নবাগত ইউএনও কৃষ্ণা রায় যোগদান করে দায়িত্ব গ্রহন করেন। নবাগত ইউএনও কৃষ্ণা রায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসাবে দায়িত্ব পালন শেষে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করলেন। তিনিবিস্তারিত পড়ুন